সদ্য প্রকাশিত
খেলা

বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে বিপদে নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে বিপদে নিউজিল্যান্ড

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

রথমে মাশরাফি, এরপর তাসকিন, আর তৃতীয়বার আঘাত করলেন সাকিব! ১৪তম ওভারের মধ্যে গুরুত্বপূর্ণ ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ধুঁকছে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দল নিউজিল্যান্ড। এর মাঝে সাজঘরে ফিরে গেছেন দলের তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন এবং টম ল্যাথাম। শেষের জন সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ক্রাইস্টচার্চ ম্যাচে। ১৪তম ওভার পর্যন্ত কিউইদের রানরেট ছিল ৩.৫৪।

উল্লেখ্য এর আগে সকালে টসে জিতে বল হাতে নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। তিন অভিষিক্ত নুরুল হাসান সোহান, শুভাশিষ রায়, তানভীর হায়দারকে নিয়ে নেলসনে খেলা শুরু করে টিম টাইগার্স। খেলার আগেই তাদেরকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেয়া হয়। টস জিতে বল হাতে নিয়ে প্রথম ওভারেই সাফল্য পেয়েছেন অধিনায়ক মাশরাফি। কিউইদের গুরুত্বপূর্ণ ব্যাটিং স্তম্ভ ওপেনার গাপটিল এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে শূন্য রানে বিদায় নিয়ে চলে যান। তাসকিনের শিকার হন উইলিয়ামসন। আর ল্যাথামকে সাজঘরে ফেরান সাকিব।

সকালে মেঘলা আবহাওয়ার মধ্যে শুরু হয় খেলা। কিন্তু দ্বিতীয় ওভারেই রোদ হাসতে শুরু করে। সকালে হালকা বৃষ্টি হয়েছে নেলসনে। এ জন্য টসে জিতে বল হাতে নিয়ে যে মাশরাফি ভুল করেননি, প্রথম ওভারে গাপটিলকে তুলে নিয়ে এর প্রমাণ তিনি দিয়েছেন নিজেই।

সূত্র: বাংলা ট্রিবিউন