সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে কৃষকদের মাঝে লেবুজাতীয় ফলের চারা বিতরণ

নিউজ ডেস্ক১ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে কৃষকদের মাঝে লেবুজাতীয় ফলের চারা বিতরণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় লেবুজাতীয় ফল চাষ বৃদ্ধি করতে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।  বৃহস্পতিবার(১ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০টি প্রদর্শনীর কৃষকদের মাঝে বারি মাল্টা-১ ও বারি লেবু-১ এর চারা বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী।

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী রায় ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আদুরী তমাসহ সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসব কৃষকদের প্রকল্প প্রদত্ত বিভাজন অনুযায়ী চারার পাশাপাশি সার, বালাইনাশক, সাইনবোর্ড প্রদান করা হয়েছে।

স/জে