সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক২০ মার্চ ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
আদমদীঘি প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে নসিমনের ধাক্কায় মোমিন হোসেন (৩৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টায় উপজেলার রক্তদহ বিলের বেইলি ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকালে মোমিন মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার রক্তদহ বিলের কদমা মৎস্য খামারের নিকট বেইলি ব্রিজের সামনের মোড়ে একটি নছিমনের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে মোমিন, নছিমনের চালক জিল্লুর ও হেলপার আনোয়ার আহত হন। এদের মধ্যে মোমিন গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।