বিনোদন

সানির নেশায় বুঁদ আরব নগরী

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

সানির ফ্যাশানি ফিরিস্তায় চোখ জুড়ল আরব নগরী। ঝাঁ-চকচকে আলো, ফোকাসের লাইট আর হাততালির মাঝে মার্জার সরণী বেয়ে নেমে এলেন বেবিডল। মোহিনি রূপে মুগ্ধ করল সবাইকে। দুবাইতে চলছে ‘ইন্ডিয়ান’ ফ্যাশন উইক’। সেই র‍্যাম্পে ডিজাইনার অর্চনা কোঁচার পোশাকে বাজি মারলেন ইন্ডিয়ান বিউটি দ্য সানি লিওনি।

sunny

নীল দুনিয়াকে বাই বাই জানিয়ে, এখন বলিউডের সিজলিং লিওনি। প্রযোজক থেকে পরিচালক ভাঁড়ে লক্ষ্মী টানাতে এখন সাবই সানি ফর্মুলাই হাঁটছে। এমনকি খান-দের ছবিতেও আইটেম নিয়ে হাজির হচ্ছেন বেবিডল। ইতিমধ্যে এন্ট্রি নিয়ে ফেলেছেন শাহরুখের ‘রাইস’ ছবিতে। শোনা যাচ্ছে, আমিরের ‘দঙ্গল’-এ থাকছেন তিনি।

 

এদিকে পরিচালক রাজীব ওয়ালিয়ার হাত ধরে ক্যামেরার সামনে আরও একবার আরবাজ খান। এই ছবিতে আরবাজের বিপরীতে রয়েছেন সানি লিওনি।

প্রসঙ্গত, এবছর গুগল সার্চে বলিউডের মোস্ট সার্চেবল নায়িকা তিনি।

সূত্র: কলকাতা