সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল শুভসংঘ

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল শুভসংঘ

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শুভসংঘের সদস্যরা। রবিবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের ডাকবাংলো কেন্দ্রীয় শহীদ মিনারে শুভসংঘের সদস্যরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শুভসংঘ’র আদমদীঘি উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, কার্যনির্বাহী কমিটির সভাপতি এস এম জিল্লুর রহমান কমল, সহসভাপতি আহসান হাবীব তুহিন ও জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মুক্তারুজ্জামান মুক্তা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহিনা জোয়ারদার, সদস্য শাকিলা আক্তার, আবু সাঈদ সাগর, আহসান হাবীব প্রমুখ।

এতে যোগ দেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ফরিদ আহমেদ, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান ও মহসীন আলী সবুজ।