সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে আরমান আলী (২৮) নামের এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার নসরতপুর ইউনিয়নের কুশাদীঘি পুসিন্দা গ্রামের শাহজাহান আলীর ছেলে। শনিবার সকালে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, পারিবারিক কলহের জেরে শুক্রবার সন্ধ্যায় যুবক আরমান আলী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে ওই যুবক অসুস্থ হয়ে পরলে তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাতেই সেখানে তার মৃত্যু হয়েছে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।