সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

রেল ব্রিজের উপর কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
রেল ব্রিজের উপর কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৮) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজের উপর কাটা পড়ে অজ্ঞাত এ নারীর মৃত্যু হয়। বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পারবর্তীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এই নারী। স্থানীয়রা নিহতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স/রি