সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

চা-বাগানে দুর্বৃত্তের আগুনে পুড়লো ৬ বিদ্যুতের মিটার

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০২১২ মিনিট পড়া
চা-বাগানে দুর্বৃত্তের আগুনে পুড়লো ৬ বিদ্যুতের মিটার

আদমদীঘি প্রতিনিধি: চা-বাগান বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে কলোনী ও সান্তাহার পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের একটি মহল্লার নাম। এ মহল্লায় বসবাস করেন রেলওয়ে চাকুরীজীবিসহ নানা শ্রেণী-পেশার মানুষ। রাতের আধাঁরে গত ৩ দিনে এ মহল্লায় ৬টি বিদ্যুতের মিটার পুড়িয়ে  দিয়েছে দুর্বৃত্তরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় যৌথ অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীরা।

সোমবার দুপুরে সরেজমিন ওই মহল্লায় গিয়ে দেখাযায়, কারো বাড়ির মিটারের বেশিরভাগ অংশই পুড়ে ঝুঁলে রয়েছে। আবার কারো মিটার পুরে ছাই হয়ে গেছে। এভাবে গত বৃহস্পতিবার থেকে রবিবার দিবাগত রাত পর্যন্ত ৩দিনে ওই মহল্লায় ৬টি বিদ্যুতের মিটার পুরে দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা হলেন ওই মহল্লার মোবারক হোসেন, মোস্তফা দেওয়ান, ইমতিয়াজ আহমেদ, গোলাম মুক্তাদির, আব্দুল খালেক ও আব্দুস সাত্তার। এ ঘটনায় পুরো মহল্লাজুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। অর্থের অভাবে এখনো অনেকে নতুন মিটার কিনতে পারেননি। আবার কেউ কেউ ধার দেনা করে নতুন মিটার লাগিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, গত বৃহস্পতিবার রাতে মোস্তফা ও আব্দুল খালেকের মিটার পোড়ার ঘটনায় তাদের ধারনা ছিল বিদ্যুতের তার থেকে অগ্নিকান্ডের ঘটনায় মিটার পুরেগেছে। কিন্তু রবিবার রাতে অবসরপ্রপ্ত রেল কর্মচারী মোবারক হোসেনের সংযোগ বিচ্ছিন্ন রাখা মিটার পোড়ায় সকলের মনে সন্দেহের সৃষ্টি হয়। এতে দুর্বৃত্ত কর্তৃক মিটার পুরে দেয়ার বিষয়টি আরো খোলাসা হন তারা। তাদের দাবি, এ মহল্লায় রাতে পুলিশের টহল বৃদ্ধি করা প্রয়োজন। তাতে কিছুটা হলেও মহল্লাবাসী নিশ্চিন্তে ঘুমতে পারবেন।

সান্তাহার নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রোকনুজ্জামান জানান, বিদ্যুতের মিটার পুরে যাওয়ার বিষয়টি তাদের জানা নেই। তাছাড়া কেউ এ বিষয়ে অভিযোগও করেন নি।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, থানায় এখনো কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া ওই মহল্লায় রাতের টহল আরো জোরদার করা হবে।

স/জে