সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

নগরীতে বাসচাপায় পথচারীর মৃত্যু

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
নগরীতে বাসচাপায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্য পৌনে ৬টার দিকে কাশিয়াডাঙ্গার শায়ের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৫৫)। তিনি কাশিয়াডাঙ্গার রায়পাড়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মিজানুর রহমান ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে চট্টগ্রামগামী সামী পরিবহণের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এএইচ/এস