সদ্য প্রকাশিত
খেলা

আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে। দল নির্বাচন করেছেন সাবেক তিন ক্রিকেটার রাহুল দ্রাবিড়, গ্যারি কারস্টেন ও কুমার সাঙ্গাকারা।

এই নির্বাচনে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।

নির্বাচক প্যানেল আইসিসি টেস্ট দলের অধিনায়ক নির্বাচন করেছে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুককে। টেস্ট স্কোয়াডে দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

অন্যদিকে ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে বিরাট কোহলিকে। ওয়ানডে স্কোয়াডে দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। গত বছর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। এবার সেখানে জায়গা না পেলেও আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি।

বর্ষসেরা ওয়ানডে দলটেস্ট দল :  ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), অ্যালিস্টার কুক (ইংল্যান্ড, অধিনায়ক), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), অ্যাডাম ভোজেস (অস্ট্রেলিয়া), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড, উইকেটরক্ষক), বেন স্টোকস (ইংল্যান্ড), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা) ও স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া, দ্বাদশ)।

ওয়ানডে দল : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), জস বাটলার (ইংল্যান্ড), মিচেল মার্শ(অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ) ও ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা, দ্বাদশ)।

সূত্র : : বাংলাট্রিবিউন