সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় দুই সংবাদকর্মীর ওপর হামলা

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় দুই সংবাদকর্মীর ওপর হামলা

বগুড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্রসাংবাদিক রবিউল ইসলাম। এ সময় তাদের কাছে থাকা ক্যামেরা, মোবাইল ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেন হামলাকারীরা।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা এলাকায় তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর।

ওসি বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

বাংলানিউজ