রাজশাহীর খবর

বিজয়ের দিনে রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বিজয়ের দিনে রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। রাজশাহী সার্ভে ইন্সটিটিউট চত্তরে বুধবার সকালে ১৪ দলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জন্য এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। ভাষা সৈনিক গোলাম আরিফ টিপু ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনী, শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, অ্যাডভোকেট আসলাম সরকার, সাংগঠনকি সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, যুগ্ম-সম্পাদক আহসানুল হক পিন্টু প্রমুখ।

ট্যাগ: