সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
আন্তর্জাতিক

নব্বুই বছরের পুরোনো বিমানগুলো উড়ে গেল আট হাজার মাইল

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
নব্বুই বছরের পুরোনো বিমানগুলো উড়ে গেল আট হাজার মাইল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একেবারে লক্কর-ঝক্কর মার্কা কিছু বিমান। ১৯২০ বা ১৯৩০ এর দশকে তৈরি। কোন কোনটির ককপিট খোলা। নেভিগেশনের যন্ত্রপাতি একেবারেই সেকেলে।

এসব বিমান নিয়েই আট হাজার মাইল পথ পাড়ি দিয়েছেন একদল পাইলট। এটি ছিল তাদের এক মহড়ার অংশ। এটি শুরু হয় গত নভেম্বরে।

 

যাত্রাপথে এসব বিমান থেমেছে মিশরের পিরামিড এবং মাউন্ট কিলিমানজারোর কাছে।

 

এই মহড়ার নাম দেয়া হয়েছিল ক্রেট-টু-কেপ র‍্যালী। ১১ নভেম্বর শুরু হওয়া এই র‍্যালী মূলত আফ্রিকার ওপর দিয়ে বিমান চালনার প্রথম যুগের একটি রুট অনুসরণ করেছিল।

_92992221_mediaitem92992220

পুরোনো এই বিমানগুলো মিশরের কায়রো হয়ে নীল নদের ওপর দিয়ে খার্তুম এবং ইথিওপিয়ার পর্বতময় অঞ্চলের ওপর দিয়ে উড়ে যায়। এরপর এগুলো কেনিয়ার রাজধানী নাইরোবিতে গিয়ে নামে।

 

মহড়ায় অংশ নেয়ার সময় একটি বিমানের ইঞ্জিন প্রায় বিকল হয়ে গিয়েছিল।

_92990712_mediaitem92990711 _92992286_a91db38c-0588-48d5-8431-e81b10cbabb7

 

অপর একজন, ৭২ বছর বয়সী ব্রিটিশ পাইল মরিস কার্ক দুবার তার বিমান সহ নিখোঁজ হয়ে যান। তাকে ইথিওপিয়ার কর্তৃপক্ষ গ্রেফতার করে একবার। এরপর তিনি ভুল করে দক্ষিণ সুদানের এক যুদ্ধ কবলিত এলাকায় গিয়ে নামেন।

 

এই বিমান মহড়ার আয়োজক স্যাম রাদারফোর্ড বলেন, এ পর্যন্ত এই মহড়াকে সফলই বলতে হবে। তবে সব বিমান যখন কেপ টাউনে গিয়ে নামবে, তারপর আমরা স্বস্তির নিশ্বাস ফেলবো।

 

মোট ১১ টি পুরোনো বিমান এই মহড়ায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাতটি বিমানের দক্ষিণ আফ্রিকার কেপটাউন পর্যন্ত যাওয়ার কথা।

_92992216_mediaitem92992215 _92992218_mediaitem92992217

 

সূত্র: বিবিসি বাংলা