জাতীয়

কুখ্যাত জেএমবি নেতা শফিউলের আশ্রয়দাতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের উত্তরবঙ্গে চারটি হত্যার সঙ্গে জড়িত কুখ্যাত জেএমবি নেতা শফিউলের আশ্রয়দাতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

শুক্রবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩। গ্রেপ্তার মো. আনোয়ার হোসেনের বাড়িতেই শফিউল থাকতেন।

 

র‌্যাব-১৩ এর অধিনায়ক মো আতিক জানান, র‌্যাব হেফাজতে থাকা শোলাকিয়ায় হামলায় জড়িত গুলিবিদ্ধ শফিউলের তথ্য মতে তিনি যে বাসায় ভাড়া থাকতেন তার মালিক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের পৌর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মো. আতিক আরো জানান, বাসাটি সুজন নামের এক ব্যক্তি তিন/চার মাসে আগে ভাড়া নেন। এরপর দীর্ঘসময় অবস্থান করেন শফিউলসহ অন্যান্য জঙ্গিরা। তারা সেখানে থেকে বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করেন। উত্তরবঙ্গের চারটি হত্যাকাণ্ডের পরিকল্পনা সেখানে বসেই করেন তারা।

 

 

সূত্র:রাইজিংবিডি