রাজশাহী

কোটি টাকা আত্মসাতের ঘটনায় রাজশাহীতে দুই ব্যাংক কর্মকর্তার ৫ বছরের সাজা

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক : এক কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের ঘটনায় রাজশাহীতে দুই ব্যাংক কর্মকর্তার ৫ বছরের সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে ৭০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ মোসাম্মৎ ইসমত আরা এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যমুনা ব্যাংকের রাজশাহী শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার আবরার হোসেন খান ও সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (ক্রেডিট ইনচার্জ) মাজাহারুল ইসলাম। মামলার অপর আসামি ঋণ গ্রহীতা নগরীর হোসনিগঞ্জ এলাকার বাসিন্দা খন্দকার মাইনুল ইসলাম (ব্যবসায়ী) ঋণের দায়ে ২০১৫ সালে আত্মহত্যা করেন।

তারা পরস্পর যোগসাজশ, প্রতারণা, জালিয়াতি ও স্বাক্ষর জাল করে যমুনা ব্যাংকের এক কোটি ছাব্বিশ লাখ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় দন্ডবিধি ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৬৯/৪৭১ ধারায় বোয়ালিয়া (আরএমপি) থানায় ২০১৪ সালের ৩০ জুলাই একটি মামলা দায়ের করে দুদক। পরবর্তীতে মামলার তদন্ত শেষে দুর্নীতি দমন কমিমনের সাবেক সহকারী পরিচালক (বর্তমানে অবসরপ্রা্প্ত) আমিনুর রহমান ২০১৭ সালের ১১ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বিচার শেষে আদালত এ রায় প্রকাশ করেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে উক্ত মামলাটি পরিচালনা করেন দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শহীদুল ইসলাম খোকন।

 

ট্যাগ: