গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেছেন “সোনার বাংলা গড়তে সোনার মানুষ হতে হবে তবেই সত্যিকারের সোনার দেশে পরিণত হবে“। যদি আমরা সত্যি সত্যি ভাগ্যের পরিবর্তন করতে চাই যদি আমরা উন্নত দেশে আলোকিত মানুষ হিসেবে বাঁচতে হয় তাহলে আমাদের ধৈর্য্য ধরতে হবে এবং সবকিছু মোকাবেলা করে সামনের দিকে এগুতে হবে।
সোমবার অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প-৩ পর্যায়ের আওতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, এদেশে কিছু ওলামা ধর্মের ভূল ব্যাখ্যা দিয়ে নারীদে পঞ্চম শ্রেণীর বেশী না শিক্ষা গ্রহণ করে ঘরে থাকতে বলেন যাতে করে নারীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী না হয়। কিন্তু ওই সব ওলামা মাশায়েক তাঁদের নিজ মেয়েদের বিদেশে পাঠিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করাচ্ছেন।

তিনি নারীদের প্রতি কর্ম ও শিক্ষা ক্ষেত্রে এগিয়ে এসে পুরুষের পাশাপাশি তাদেরও অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখান আহবান এবং যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের কে উদ্যোক্তা হতে আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থা নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট আদিব আঞ্জুম মিতা, নারী উদ্যোক্তা নারীর ক্ষমতায়নের প্রকল্প পরিচালক যুগ্ন সচিব আনোয়রা বেগম।
আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, কাককহাট পৌর মেয়র আব্দুল মজিদ, সহকারি কমিশনার ভূমি মনির হোসেন, উপজেলা আ.লীগ সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আ.লীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাগরির ৩০০ জন প্রশিক্ষনার্থীকে ৪ হাজার ৮৭৫ টাকা করে ভাতা ও সনদ পত্র দেওয়া হয়।
স/শ










