সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, ৩ জন আশঙ্কাজনক

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২০২ মিনিট পড়া
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, ৩ জন আশঙ্কাজনক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবক (৩৭) নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৮ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, ঢাকা থেকে সিলেটগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস থানার মোড় এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে বাস যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে হলে হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক যুবক (৩৭) মারা যায়।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিনতী রায় জানান, আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে সিলেটে পাঠানো হয়েছে। তাদের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এছাড়াও হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

আহত আহাদ আলী নামে এক ব্যক্তি জানান, তিনিও তার স্ত্রী অলিপুর এলাকা থেকে মিরপুর যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। বাসে উঠার পর থেকেই তিনি দেখতে পান চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছেন। পরে তিনিসহ কয়েকজন তাকে ধীরে চালানোর জন্যও বলেন।

তিনি আরো জানান, দুর্ঘটনার সময় একটি ট্রাককে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধিয়ে দেন ওই চালক।

সুত্র: সমকাল