সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে ঐতিহাসিক তানোর দিবস পালিত

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে ঐতিহাসিক তানোর দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ঐতিহাসিক তানোর দিবস পালিত হয়েছে। আজ রোববার নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উপলক্ষে সাম্যবাদী দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

 

রোববার ভোর ৬টা ১ মিনিটে রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া ফুটবল মাঠে কৃষক মুক্তি আন্দোলনে শহীদ ৪৪ জন নেতাকর্মির বেদিতে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মিদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।

unnamed-copy

পরে সকাল সাড়ে ৯টায় বের করা হয় শোক পদযাত্রা। সকাল ১১টায় শহীদদের স্মরণে তানোর গোল্লাপাড়া মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে শহীদ এরাদ আলীর ভাই কমরেড এরশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

 

বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু ও সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড, ফেরদৌস, কামাল মাসুম।

স/অ