সদ্য প্রকাশিত
রাজশাহী

ইএসডিও পুঠিয়া শাখার ৩০ দিন ব্যাপি সেলাই প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ইএসডিও পুঠিয়া শাখার ৩০ দিন ব্যাপি সেলাই প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠিত

পুঠিয়া প্রতিনিধিঃ

ইএসডিও পুঠিয়া শাখায় food Security 2012 Bangladesh Ujjibito প্রকল্পের আওতায় ৩০দিন ব্যাপি সেলাই প্রশিক্ষনের সমাপনি অনু্িষ্ঠত হয়েছে। রবিবার সকাল ১১টায় এ অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (তদন্ত) রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (এপিসি এম.এফ ইএসডিও) জনাব পজিরুল ইসলাম।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উজ্জীবিত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ তাসবীর আহমদ খান, জোনাল ম্যানেজার  জনাব মোঃ আহসান হাবীব, এরিয়া ম্যানেজার জনাব মোঃ হুমায়ুন কবির, শাখা ব্যবস্থাপক জনাব জমসেদ আলী ও অন্যান্য গন্য মান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষে সদস্যাদের মাঝে বিনা মূল্যে ২৫ (পঁচিশ) টি সেলাই মেশিন, টুল, কাপর ও সেলাই সরঞ্জাম সহ নগদ টাকা বিতরণ করা হয়।

স/অ