শিক্ষাজব ডেস্ক:
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে যে চূড়ান্ত প্রস্তাব মন্ত্রিসভায় পাস হয় তাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন।

এর আগে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’-এর সংশোধিত খসড়া প্রস্তাব উত্থাপন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এ আইনের ৯(১) ধারায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন ছিল। এখন তা বাড়িয়ে মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়। এবং নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালকে বিচারকাজ ১৮০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। এরপর সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভায় এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়।- দৈনিক শিক্ষা









