সদ্য প্রকাশিত
রাজশাহী

নাটোরের ৩ যুবলীগ কর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নাটোরের ৩ যুবলীগ কর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের ৩ যুবলীগকর্মী হত্যার প্রতিবাদে দু’দিনের কর্মসূচীর অংশ হিসাবে শনিবার এক ঘন্টার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নাটোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আবারো হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

 

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লব,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাদিম খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর নাটোর সদর উপজেলার তোকিয়া বাজার থেকে ৩ যুবলীগ কর্মীকে তুলে নেওয়া হয়। পরে ৫ ডিসেম্বর দিনাজপুরের ঘোড়াঘাট থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

স/আর