সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজকের দিনে জন্মগ্রহণকারী অন্যান্য মেধাবী মানুষের মধ্যে সুরকার সমর দাসও রয়েছেন। ১৯২৫ সালে ঢাকার লক্ষ্মীবাজারে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ধনু রাশির এই জাতক। তিনি একাধারে সুরকার, যন্ত্রশিল্পী ও সংগীত পরিচালক।

সমর দাস ‘মুখ ও মুখোশ’, ‘মাটির পাহাড়’, ‘গৌরী’, ‘লটারী’, ‘আসিয়া’, ‘ধীরে বহে মেঘনা’, ‘রাজা এলো শহরে’ প্রভৃতি ছবির সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ‘বীরাঙ্গনা সখিনা’, ‘নদীর সন্তান’, ‘সোনার সবুজ গাঁয়ে’ ও ‘নবারুণ’ ছবির নৃত্যনাট্যের সংগীত পরিচালকও ছিলেন তিনি।
মুক্তিযুদ্ধ চলাকালীন সমর দাসের সুর করা ‘ভেবো না গো মা তোমার ছেলেরা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙ্গর তোলো তোলো’ ও ‘চিরদিন আছে মিশে’ গানগুলো মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল। এ কারণে ১৯৯৭ সালে সংগীতে অবদানের জন্য সমর দাস স্বাধীনতা পদক লাভ করেন।
সূত্র: এনটিভি










