রাজশাহী

বাগমারায় চেয়ারম্যানের বাড়ির পাশে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক ও বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলা গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারের বাড়ির পাশে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম আপন ইসলাম (৩৭)। তিনি হামিরকুৎসা এলাকার জেকের আলী ছেলে।

 

সোমবার সন্ধ্যার কিছুক্ষণ আগে গোয়ালকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আলমগীল সরকারের বাড়ির পাশের পুকুরে ওই যুবকের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করে।

 

বাগমারা থানার ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ বিষয়টি সিল্কসিটি নিউজকে নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানের বাড়ির পাশে পুকুরে লাশ ভাসার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানোর পরে লাশ উদ্ধারের ব্যবস্থা করা হয়।

 

এদিকে সহকারী পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আসলাম উদ্দিন বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।

 

এদিকে স্থানীয় সূত্রগুলো বলছে, নিহত আপন মৃগি রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া মানসিকভাবে তিনি কিছুটা ভারসম্যহীনও ছিলেন। এসব কারণে তিনি মাঝে মাঝে তাহেরপুরের এক চিকিৎসকের কাছে যেতেন চিকিৎসা নিতে।

 

নিহত আপনের ভাই আবু সিনহা সিল্কসিটি নিউজকে জানান, সোমবার সকালেও বাড়ি থেকে বের হন তাহেরপুরের ওই চিকিৎসকের কাছে যাওয়ার জন্য। তবে সন্ধ্যায় গোয়ালকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর সরকারের বাড়ির কাছে পুকুরে তার লাশ পাওয়া যায়। মৃগি রোগের কারণেই আপন পানিতে পড়ে মারা যেতে পারেন-এমনটিও ধারণা করছেন অনেকে।

 

নিহত আপনের চাচাতো ভাই আব্দুল বারি বলেন, রোববার বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন পুকুর থেকে আপনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

স/আর