সব খবর

বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২০১ মিনিট পড়া

কুড়িগ্রাম সদর উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ দুজন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি ইউনিয়নের আরডিআরএস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার এসআই (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, প্রাইভেটকারে ছয়জন কুড়িগ্রাম শহর থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের আরডিআরএস বাজারে এলে ওই প্রাইভেটকারে সঙ্গে বিপরীতমুখী বিআরটিসির বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত এক শিশু ও গাড়ির হেলপার সেখানেই চিকিৎসাধীন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

সূত্রঃ যুগান্তর

ট্যাগ: