নিজস্ব প্রতিবেদক
‘মুক্ত চলচ্চিত্র মুক্ত প্রকাশ’ শ্লোগানে রাজশাহী ফিল্ম সোসাইটির আয়োজিত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় নগরীর পাঠানপাড়াস্থ লালন মঞ্চে এ অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।
ইন্টারন্যাশনাল শর্ট ইন্ডিপিন্ডেন্ট ফ্লিম ফেসটিবুল ২০১৬-২৪ তম আন্তজার্তিক স্বল্প ফ্লিমের চার দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে ফানুস উড়িয়ে প্রদিপ জালিয়ে উদ্বোধন করেন, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক।
তিনি বলেন, রাজশাহীতে আমি অনেক দিনের পুরোনো রাজশাহীর মানুষ আমার খুব কাছের। সারাদেশে আমার পরিচিতি থাকলেও রাজশাহীর শাহমুখদুম এ পবিত্র স্মৃতি তাই এই রাজশাহীতেই আমি স্থায়ী হয়েছি। আর অন্য কোথাও আমার স্থানন্তর হবে না।


তিনি আরো বলেন, রাজশাহীর মানুষকে আমি আলোর মাঝে দেখতে চাই। আজ এখানে যেটা হচ্ছে এটা একটা উৎসবের ব্যাপার। আমরা বেশিরভাগ সময় দেখতে পাই ঢাকায় সব কিছু ঘটে আমরা মনেকরি রাজধানী সংস্কৃতি মূখর। সংস্কৃতিকে মনের মাঝে লালন করে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ঋত্তিক ঘটক ফিল্মের সভাপতি ডা. এফএমএ জাহিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদ বকুল এবং রাজশাহী ফ্লিম সোসাইটির সভাপতি তাহসান কবীর লিটন।
বক্তাদের বক্তব্য শেষে কয়েকটি নাটকের মাঝে প্রথম অবস্থায় পশুপাখিদের নিয়ে সমাজের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরা হয়।
প্রসঙ্গত, রাজশাহীর দুটি ভেন্যুতে (বড়কুঠি মুক্তমঞ্চ ও লালন মঞ্চ) মোট ৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন বিকাল সাড়ে পাঁচ টা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত দুটি ভেন্যুতেই একযোগে চলচ্চিত্র প্রদর্শিত হবে।
স/শ










