রাজশাহী

ফিরে দেখা নভেম্বর ‘১৬

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৬৬ মিনিট পড়া

শাহিনুল ইসলাম আশিক:

রাজশাহী অঞ্চলে গত নভেম্বর মাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে হত্যাকাণ্ড, ধর্ষণ, রুয়েট ও রাজশাহী কলেজে সংঘর্ষ, আত্মহত্যা, ৪০জন মাদক-ব্যবসায়ীর আত্মসমর্পণ, রামেকে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের মারামারি, পুলিশের এএসআইকে মারধর, ১৪ বছরের মেয়েকে কুপ্রস্তাব, বোমা বিষ্ফোরণে কবজি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এছাড়াও উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফসের তথ্য মতে এই মাসে ২০ জন শিশু ও ২২ জন নারী নির্যাতনের ঘটনায় ধর্ষণের শিকার হয়েছে চারজন শিশু ও নারী।

15240306_1841616512794119_1683211166_n

রাজশাহীতে দিনে-দুপুরে প্রকাশ্যে জীবন বীমা করপোরেশনের অফিসের এক পিয়নকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। মঙ্গলবার (২৯নভেম্বর) দুপুরে পৌনে দুইটার দিকে নগরীর বুলনপুর মন্দিরের কাছে এ ঘটনা ঘটে। পরে ওই পিয়নকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত ওই পিয়নের নাম রাশেল ইসলাম (২০)। তিনি নগরীর ঘোষপাড়া এলাকার হাফিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় শাকিল হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছেন নিহতের স্বজনরা। শাকিল নগরীর বুলনপুর এলাকার মাসুদ পারভেজের ছেলে। তিনি ঘটনার পরে হাসপাতালে আসেন খোঁজ-খবর নিতে। এ সময় রাশেলের স্বজনরা তাকে দেখতে পেয়ে ধরে মারপিট করতে থাকেন। পরে পুলিশ গিয়ে শাকিলকে আটক করে।

15240090_1841627726126331_813471311_n

গত ১৪ নভেম্বর দুপুরে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসকের অবহেলায় মহসিন আলী নামের এক রোগীর মৃত্যূ হয়। এর জের ধরে স্বজনরা প্রতিবাদ করলে ওই ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক এবং রামেক ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম অপু ও রায়হানের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর অপু এবং তার ক্যাডাররা রোগীর স্বজন আনারুল ও রফিকুল ইসলাম বাবুকে পিটিয়ে জখম করে। এরপর দুজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। যদিও পরে তাদের ছেড়ে দেয় পুলিশ। ওই ঘটনায় দুই ছেলেকে পুলিশে সোপর্দ করা হয় । তারা হলেন, রফিকুল ইসলাম (৪০) ও আনারুল ইসলাম (৩০)। তাদের আটক করে রাজপাড়া থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের বিকেলে তাদের ছেড়ে দেয় পুলিশ।

তার একদিন আগে (১৩ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আবারো রোগীর স্বজনদের পেটালো দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকরা। মারধোরের পর রোগীর দুই স্বজনকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা। দুপুর  ১টার দিকে রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া এলাকার রওশন ইয়াজ দানীর ছেলে নাহিদ(২৩) এবং নাটোর জেলার একডালা বাবুপুকুর এলাকার আবুল কালামের ছেলে সাদ্দাম(২২)। এদের মধ্যে সাদ্দাম নাটোর নিরাজউদ্দৌলা কলেজের বিএসএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

15327553_1841617882793982_1694769387_n

গত ১৬ নভেম্বর বুধবার দুপুরে রাজশাহী নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকায় অবস্থিত হোসনিগঞ্জের ১১৮ নম্বর বাড়িতে রাজশাহী জেলা বিএনপির নেতা ও প্রথম শ্রেণির ঠিকাদার খন্দকার মাইনুল ইসলাম (৬১) বিএনপির নেতা গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। এরপর পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত জরুরী বিভাগের চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

15239331_1840050559617381_1552117976_n

গত ২৮ নভেম্বর দুপরে ছাত্রদলকে উদ্দেশ্য করে উস্কানীমূলক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন। এসময় কলেজ অধ্যক্ষ হবিবুর রহমানকেও লাঞ্চিত করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় অধ্যক্ষ স্বাক্ষরিত এক নোটিশে কলেজে ছাত্র সংগঠনগুলোর সকল প্রকার রাজনীতি অনির্দিষ্টকাল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১০ নভেম্বর বৃহস্পতিবার রাত নয়টার দিকের রুয়েটে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হয়। পরে আহত মাসুম আকন্দকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়। আর বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পরের দিন রুয়েট সাত দিনের জন্য হলের সকল কার্যক্রম বন্ধ করে দেয় রুয়েট প্রশাসন। তার একদিন পরে, বাগমারা উপজেলার তাহেরপুরের জাহেদুল ইসলাম (৫৫) ও আব্দুর রাজ্জাক স্বপন (৪৫) নামের দুই আওয়ামী লীগ নেতাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

14975758_225695834516615_97749480_o-copy

গত ৭ নভেম্বর রাত ৮টার দিকে রাজশাহীর পুঠিয়ার তাড়াশ এলাকার সোহরাব আলীর ছেলে জাহিদের বাড়িতে কয়েকজন মিলে বোমা তৈরী করছিলো। এসময় তাদের বোমা বিস্ফোরণ হলে খালেকের দুই হাতের কবজি উড়ে যায়। এ সময় বাকিরা আহত হলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ আবদুল খালেককে আটক করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

15209021_670375246459994_2038766808_n-copy-1-696x331

শুধু তাই-ই নয়, এইসব ঘটানার মধ্যে ও সমাজ বা দেশকে ভালো কিছু দেওয়ার জন্য গত ২৮ নভেম্বর সোমবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহীর পবা উপজেলার চরমাঝারদিয়ার এলাকায় কমিউনিটি পুলিশিং এর একটি অনুষ্ঠিানে ৪০ মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করে। এসময় তাদের ৪০ জনের সকলের হাতে একটি করে রজনীগন্ধা ফুল দিয়ে নতুন জীবনে সাধুবাদ জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।

তার কিছু দিন আগে রাজশাহী মহানগরীর রেলওয়ে কলোনীর হাজরাপুকুর এলাকার খাইরুল ইসলামের ১৪ বছরের মেয়েকে কুপ্রস্তাব এবং বাড়ি ভাঙচুরের ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে। এ মামলায় হেলাল ও লাইলীসহ ৭ জনকে আসামি করা হয়েছে।

গত ২৪ নভেম্বর রাজশাহীর বাগমারায় প্রতিপক্ষের হামলায় নিহত খোরশেদ আলম (৪৩) হত্যাকাণ্ডের ঘটনায় বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

15204293_1838076729814764_879901658_o

গত ২৬ নভেম্বর শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরীর কাজলা খোজাপুর গোরস্থান এলাকায় এএসআই শামিউলের ওপর হামলা চালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিকাদার ও নগরীর জাহাঘাট এলাকার বাসিন্দা একরামুল হকের ছেলে শিমুল হোসেনের নেতৃত্বে এ হামলা চালায়। পরে তারে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এএসআই শামিউল বাদি হয়ে ১৩জনকে আসামি করে মতিহার থানা একটি মামলা করেন।

তার একদিন আগে রাজশাহীর তানোরে উপজেলার বাধাইড় ইউনিয়নের বহরইল গ্রামে মোজাম্মেল হক ছেলে দিনমজুর শহিদুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমান (৪০) ও রবিউল ইসলাম (৩৫) নামের দুইজনকে আটক করা হয়েছে।  একই দিনে নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামে বাবা তাজিম উদ্দিন সরদার (৭০) ছেলে আর ছোট ভাই আশরাফুল ইসলামকে (২২) বড় ভাই হত্যা কারে। তাজিম উদ্দিন সরদারের স্ত্রী জামিলা বেগম বাদি হয়ে এই মামলা একটি ছেলে বায়তুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

তার একদিন আগে প্রেমিক পুলিশ কনেস্টবলের খোঁজে রাজশাহীতে এসেছিলেন প্রেমিকা। কিন্তু তাতেও সাড়া মেলেনি। এরপর রাতেই প্রেমিকের ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান প্রেমিকা। পরে ওই প্রেমিকাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম আলেফজান আখি (২২)। তিনি নিলফামারি জেলার কচুকাটা এলাকার মোফাসের আলীর মেয়ে। আখিকে রামেক হাসপাতালের ৩৭ নম্বর ওয়ার্ডে ভার্তি করা হয়।

untitled-1-copy-9-696x435-1-696x435-1-696x435

গত ১৬ নভেম্বর বিকেলে শাহাপুর গ্রামের সপ্তম শ্রেনীর ছাত্রী সম্পা ও বন্যা এক ঘরে আত্মহত্যা করে। বুধবার তাদের ময়না তদন্ত শেষে পাশাপাশি কবর দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে এঘটনায় দুটি প্ররোচণার মামলা দায়ের করা হলে বিপ্লব মাস্টারকে গ্রেফতার করে পুলিশ।

একই দিনে রাজশাহীর পবায় স্বামীর ওপর অভিমান করে সন্তানকে ব্লেড দিয়ে জখম করে মা নিজেই আত্মহত্যা করেছেন। এ ঘটনায় লাশের পাশে নিহতের তিনমাসের শিশু আঁখিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই নারী রামচন্দ্রপুর গ্রামের আকিরুলের স্ত্রী শাকিলা বেগম (২০)। পরে তার লাশ উদ্ধার করে রামেক হাসপাকালে ভর্তি করা হয়।

স/আ