রাজশাহী

ভুলু মোহাম্মদ আলী শফিকুর রহমান বাদশাসহ মনোনয়ন জমা দিলেন ৫৬ প্রার্থী

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়রাম্যান পদে তিনজনসহ মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোয়নপত্র জমাদানের শেষ সময় পর্যন্ত এসব প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন

এর মধ্যে ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪০ জন এবং সংরক্ষিত নারী সদস্য ৫টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। অন্য তিনজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

তারা হলেন, জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব জামান ‍ভুলু, স্বতন্ত্র হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকার এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুলর রহমান বাদশা।

 

 

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ১৭১ জন। এসব ভোটাররা একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য এবং ৫ জন সংরক্ষিত মহিলা জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

 

  • রাজপাড়া থানা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামানিক সিল্কসিটি নিউজকে বলেন, চেয়ারম্যান পদে তিন জন, সাধারণ সদস্য পদে ৪০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

এর আগে চেয়ারম্যান পদে তিনজন সাধারণ সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

সংরক্ষিত মহিলা আসন ৫টি এ আসনের প্রার্থী হলেন ১৩ জন ১৩ জনই মনোনয়োন পত্র তুলেছেন। আগামী ২৮ ডিসেম্বর দেশের অন্যান্য জেলার মতো রাজশাহী জেলা পরিষদেরও নির্বাচন অনুষ্ঠিত হবে।

স/আর