সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
জয়পুরহাট

জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী রকেট

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী রকেট

জয়পুরহাট প্রতিনিধিঃ
সব জলপনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন জয়পুরহাট জেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন পেয়েছেন সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি জেলা আওয়ামীলীগের সদস্য আরিফুর রহমান (রকেট)।

 

তিনি জয়পুরহাটের প্রবীণ আওয়ামীলীগ নেতা জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্বাছ আলী মন্ডলের ছেলে ।

 
গত শুক্রবার রাতে দলের স্থানীয় সরকার মনোয়ন বোর্ড সৎ, যোগ্য, সামাজিক ভাবে গ্রহণ যোগ্যতা, বিবেচনা করে এবং সরকারি বে-সরকারি সমীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে জনপ্রিয় যোগ্য নেতাদের  সমর্থন দেন।

2

সভা শেষে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আগামী ২৮ ডিসেম্বর-২০১৬ জেলা পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের এ চুড়ান্ত তালিকা ঘোষণা করেন।

 

আরিফুর রহমান (রকেট) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (বাংলা) সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। তিনি জয়পুরহাটের মঙ্গলবাড়ী এম. এম. ডিগ্রী কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার দোগাছী ইউনিয়নের সম্ভ্রান্ত আওয়ামী রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেন।

স/শ