রাজশাহীর খবর

রামেক হাসপাতালে করোনায় পাবনার ইউপি সচিবের মৃত্যু

নিউজ ডেস্ক২০ জুন ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনায় পাবনার ইউপি সচিবের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১২ টার দিকে তিনি মারা যান। তার নাম
মোঃ হাফিজুর রহমান (৪৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস।

মৃত হাফিজু পাবনা সদরের দোগাছী গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি পাবনা জেলার আতাইকুলা ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে তাবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড নং ২৯ এ ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে হাফিজুর রহমান মৃত্যুবরণ করেন। তাহার ডের্থসাটিফিকেট এ covid-19 উল্লেখ আছে।

স/আর

ট্যাগ: