রাজশাহীর খবর

পবায় ৫ টাকা না পেয়ে সাত বছরের শিশুর হাসুয়ার কোপে মা নিহত

নিউজ ডেস্ক৮ জুন ২০২০২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে সাত বছরের শিশুর হাতে মা খুন হয়েছেন। পবা উপজেলার দামকুড়া থানার বেড়পাড়া পূর্বপাড়ায় ৫ টাকা চেয়ে না পেয়ে মা ফাতেমাতুল তোহুরা (২৮) এর বুকে হাসুয়া দিয়ে কোপ দেয়। ওই শিশুর নাম ফাহিম (৭)। সে রক্ত দেখে পালায় ফুফুর বাড়িতে বলে স্থানীয়রা জানায়। 

পরে আহত তোহুরা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তোহুরা ওই এলাকার রবিউল ইসলামের স্ত্রী।


দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে। ওসি বলেন, ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের আসার জন্য খবর দেওয়া হয়েছে। ওই শিশু বুঝতে না পেরে এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে। এখন পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা আছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বল জানান দামকুড়া থানার ওসি।

পারিবারিক সূত্র জানা গেছে, সকালে শিশু ফাহিম তার মা তোহুরার কাছে দোকান থেকে শিশুখাদ্য কেনার জন্য ৫ টাকা দাবি করে। তবে ওই টাকা দিতে অস্বীকার করে মা তোহুরা শিশুটিকে সরে যেতে বলেন। এরপর শিশুটি ঘর থেকে একটি ধারালো হাসুয়া নিয়ে এসে তার মায়ের বুকে কোপ দেয়। এতে মারাত্মক আহত হন তোহুরা। এদিকে মায়ের রক্ত গড়াগড়ি যেতে দেখে শিশুটি আতঙ্কে পালিয়ে পাশেই তার ফুফুর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।

পরে পরিবারের লোকজন দ্রুত মা তোহরুকে নিয়ে রামেক হাসপাতালে আসে। তবে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স/আর

ট্যাগ: