
গত বছরের ডিসেম্বরে প্রথম চীনে শুরু হয় করোনা ভাইরাসের প্রকোপ। এরপর তা জড়িয়েছে বিশ্বজুড়ে। বিশ্বের বিভিন্ন দেশে এখনো সংক্রমণের হার বাড়ছে। প্রতিষেধক কবে তৈরি হবে সে দিকেই তাকিয়ে আছে বিশ্ববাসী।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, প্রতিষেধক আসলেই সব সমস্যার সমাধান নয়। ভ্যাকসিন তৈরি হলেও দশকের পর দশক বিশ্বে মানুষের মধ্যে থেকে যেতে পারে করোনাভাইরাস। এটাই নাকি মহামারির নিয়ম। এরকম কিছু রোগের উদাহরণ হল হাম, এইচআইভি, চিকেন পক্স।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী এক্সপার্টরা বলছেন, অদূর ভবিষ্যতেও করোনা প্রকপের শেষ দেখা যাচ্ছে না।
তবে ভবিষ্যতে পরিস্থিতি হয়তো এতটা খারাপ থাকবে না। এই ভাইরাসের শক্তি ক্ষয় হবে। মানুষও এই ভাইরাসের সঙ্গে নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মানিয়ে নেবে।
সূত্রঃ সময়








