রাজশাহীর খবর

রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারসহ আজ ৪জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক২৮ মে ২০২০১ মিনিট পড়া
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ফরিদ মোহাম্মদ শামীম করোনা আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে আজ ১৮৮ টি নমুনা পরীক্ষা শেষে চারজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। যার মধ্যে নগরী একজনের বাঘা উপজেলার একজন এবং নাচোলের দুইজনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়।
এদিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার রাজশাহীর চিকিৎসক ও পপুলারের অন্যান্য কর্মচারীদের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ ম্যানেজ শামীম করোনা আক্রান্ত হওয়ার পরে তাদের অনেকের সংস্পর্ষে এসেছেন। এছাড়াও অনেক রোগীর স্বজনও তার সংস্পর্ষে গেছেন। ফলে এইসব মানুষের মাঝে এখন চরম ভাবে আতঙ্ক ছড়িয়েপড়েছে।
অন্যদিকে এখন পর্যন্ত রাজশাহীতে এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। এর মধ্যে নগরীতে সংখ্যা দাঁড়ালো ৯ জনে। এছাড়াও বাঘায় সংখ্যা দাঁড়ালো ৬ জনে।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। আর বিভাগে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২৭ জনে। তবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাব ও বগুড়ার ল্যাবের প্রতিবেদন আজ রাতে পাওয়া গেলে এই সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
ট্যাগ: