সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

আদমদীঘি থানা পুলিশকে পিপিই দিলেন সংসদ সদস্য

নিউজ ডেস্ক১০ মে ২০২০১ মিনিট পড়া
আদমদীঘি থানা পুলিশকে পিপিই দিলেন সংসদ সদস্য

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়া-৩ আসনের সংসদ সদস্য এড. আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার আদমদীঘি থানা পুলিশের জন্য ১০টি পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিয়েছেন। শনিবার রাতে উপজেলা পারিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু এসব সুরক্ষা সরঞ্জাম থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, থানার এএসআই নজরুল ইসলাম প্রমূখ।

উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু বলেন, কারোনার সময় পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। দেশে বর্তমানে পেশাগত দিক থেকে সবচাইতে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে পুলিশ সদস্যরা এবং তারা আক্রান্তও হচ্ছেন। তাই পুলিশ সদস্যদের জন্য সামান্য কিছু পিপিই বা সুরক্ষা সরঞ্জামাদি এমপি সাহেবের পক্ষ থেকে হস্তাান্তর করতে পেরে ভালো লাগছে।

শুধু পুলিশ নয় সব শ্রেণী-পেশার মানুষের বিপদে-আপদে সবসময় যেন পাশে থাকতে পারেন এজন্য তিনি দোয়া দেয়েছেন।

আরো পড়ুন …

সান্তাহারে পণ্যবাহী বিশেষ ট্রেন চলাচল শুরু