নিজস্ব প্রতিবেদক:
দেশের করোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ৫৭১ জন। এছাড়া নতুন করে মারা গেছে ২ জন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭০ জনে।
এছাড়াও মোট করোনা শনাক্তের সংখ্যা ৮ হাজার ২৩৮ জন। নতুন করে ১৭৫ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ১৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৭৩ টি।
স/আর








