নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চালু হচ্ছে আরেকটি করানো পরীক্ষার পিসিআর মেশিন। আগামী কয়েক দিনের মধ্যে এই মেশিনটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের প্যাথলজিতে। ২০১৭ সালে প্রায় দুই কোটি টাকা মূল্যে কেনা এই মেশিনটি এতদিন ফেলে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে করোনা মহামারীতে এই মেশিনটি এখন কাজে লাগানো হচ্ছে।
রামেক হাসপাতালের একটি সূত্র নিশ্চিত করেছে এতদিন ফেলে রাখায় মেশিনটি বিভিন্ন জিনিসপত্র হয়তো কাজে দিবে না তবে এর সহযোগিতায় এই মেশিনটি চালু করতে যা যা প্রয়োজন তা করা হচ্ছে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি ও সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেন, ‘রামেক হাসপাতালে চালু হতে যাওয়া এই মেশিনে শুধুমাত্র রাজশাহী নগরী এবং জেলার করোনা রোগী শনাক্তের জন্য নমুনা পরীক্ষা করা হবে। অন্যদিকে রামেক ল্যাবে যে মেশিন টিতে এখন পরীক্ষা চালানো হচ্ছে সেটি দিয়ে জেলার বাইরের জেলাগুলো থেকে আসা নমুনা পরীক্ষা করা হবে। ফলে রামেক হাসপাতালের মেশিনটি চালু হলে রাজশাহীতে করার নমুনা পরীক্ষার চাপ কমবে।’
এমপি ফজলে হোসেন বাদশা আরও বলেন, ‘এই মেশিনের মাধ্যমে আমরা রাজশাহী নগরীর বিপুল পরিমাণ বাসিন্দাদের নমুনা পরীক্ষা করব। যাতে করে নগরীতে ভবিষ্যতে করোনো সংক্রমণ ছড়িয়ে পড়লেও শুরুতেই সেই রোগ ধরা পড়ে এবং তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা যায়।’
স/আর









