জাতীয়

দেশে নতুন করে আক্রান্ত ৪১৮ জন, মারা গেছেন ৫ জন

নিউজ ডেস্ক২৬ এপ্রিল ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৮ জন। এছাড়াও নতুন করে মারা গেছেন আরও ৫ জন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪১৬। মারা যাওয়া সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে। মারা যাওয়া ৫ জনই ঢাকার বাসিন্দা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ১২২ জন।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪৭৬ টি নমুনা। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছেন ৪১৮ জন।

ডা. নাসিমা বলেন, একই সময়ে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৫ জন। এর মধ্যে চারজনই ঢাকার বাসিন্দা। এছাড়া সুস্থ হয়েছেন আরও ৯ জন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

ট্যাগ: