জাতীয়

করোনা জয় করে ঘরে ফিরলেন গোপালগঞ্জের দম্পতি

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০২০১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গোপালগঞ্জে প্রথম করোনা আক্রান্ত দম্পতি সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

তিনি জানান, বুধবার বিকালে তারা সুস্থ হয়ে টুঙ্গিপাড়া হাসপাতাল ছেড়ে বাড়ি ফেরেন।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দিন বলেন, করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৪ দিন চিকিৎসা চলাকালীন তাদের নমুনা দুবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে করোনা নেগেটিভ হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়।

তিনি আরও বলেন, বাড়িতে গিয়ে এ দম্পতি আরও ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন এবং আবারও তাদের নমুনা আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ওই দম্পত্তির দেহে করোনা শনাক্ত হলে তাদের টুঙ্গিপাড়া হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। সূত্র: যুগান্তর