সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

বগুড়ায় নতুন করে এক শিশু ও নারীসহ সাতজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। বুধবার (২২ এপ্রিল) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে নন্দীগ্রামের ১২ বছরের এক কন্যা শিশু, শাজাহানপুরের ২৭ বছরের এক নারী, বগুড়া শহরের সবুজবাগ এলাকার ৪০ বছরের এক ব্যক্তি, সোনাতলা উপজেলার ৪৫ বছরের এক ব্যক্তি, সারিয়াকান্দি উপজেলার ২৮ বছরের এক যুবক, ধুনট উপজেলার ২২ বছরের এক যুবক ও দুপচাঁচিয়া উপজেলার ৬০ বছরের এক বৃদ্ধ রয়েছেন।

এর আগে গত ২১ এপ্রিল রাতে রাজশাহী মেডিকেল কলেজে করোনা পরীক্ষায় বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলার এক নারীসহ তিনজনের পজিটিভ রিপোর্ট আসে। তারও আগে আদমদীঘি উপজেলার দুইজনের দেহে করোনা শনাক্ত হয়। করোনা শনাক্ত ওই পাঁচজনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান রহমান তুহিন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকল কলেজে গত ২১ এপ্রিল যে তিনটি নমুনার পরীক্ষা পুনরায় করতে বলা হয়েছিল সেইগুলোও বুধবার পজিটিভ এসেছে। গত ২০ এপ্রিল করোনা শনাক্তকরণ শুরু হওয়ার পর বুধবার পর্যন্ত মোট ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাতটি পজিটিভ এসেছে। যাদের করোনা পজিটিভ এসেছে তাদের ব্যাপারে স্বাস্থ্য বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য বগুড়াকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

 

সুত্রঃ জাগো নিউজ