সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে প্রতিপক্ষের ইটের আঘাতে ব্যবসায়ী নিহত, দুই নারী আটক

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে প্রতিপক্ষের ইটের আঘাতে ব্যবসায়ী নিহত, দুই নারী আটক

আদমদীঘি প্রতিনিধি:
জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার বিরোধে বগুড়ার আদমদীঘিতে রবিউল ইসলাম মিঠু (৪৫) নামের এক ব্যবসায়ী প্রতিপক্ষের ইটের আঘাতে নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের আন্তাহার গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের সাথে জড়িত ২জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার সকালে অন্তাহার গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে কীটনাশক ব্যবসায়ী মিঠুর বসত বাড়ির পাশে জমি থেকে প্রতিবেশি নুরুল ইসলাম ফুন্নী মাটি কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে ফুন্নীসহ তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে মিঠুকে ইটের আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফুন্নীর স্ত্রী মরিয়ম বেগম ও তার ভাতিজা জামিলের স্ত্রী ফাইমাকে আটক করে থানায় নিয়ে আসেন। হত্যাকান্ডের সাথে জড়িত অন্যরা পলাতক রয়েছেন।

আদমদমীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং দুপুর পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স/অ