সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

গাবতলীতে কর্মহীনদের মাঝে সাবেক এমপি লালুর খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০২০২ মিনিট পড়া
গাবতলীতে কর্মহীনদের মাঝে সাবেক এমপি লালুর খাদ্যসামগ্রী বিতরণ

গাবতলী প্রতিনিধি:

বগুড়ার গাবতলী থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে কাগইল এবং সোনারায়ে করোনা ভাইরাস প্রতিরোধে দুঃস্থ-দিনমজুরদের মাঝে ত্রান সামগ্রী (চাল-ডাল-সাবান) বিতরন করা হয়েছে। শনিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর পক্ষে এসব বিতরণ করা হয়।

কাগইলের পীরপাড়া গ্রামে ও সোনারায়ে দুঃস্থ-দিনমজুরদের মাঝে ত্রান সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন গাবতলী থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, মতিয়ার রহমান মতি, লুৎফর রহমান, যুবদল নেতা মোস্তাফিজার রহমান মোস্তা, গাবতলী থানা ছাত্রদলের সাবেক আহবায়ক মহব্বত আলী, সাবেক যুগ্ম আহবায়ক মোতাছিন বিল্লা মুন, মাহফুজার রহমান, আবু জাফর, যুবদল নেতা আব্দুল খলিল, আব্দুল হান্নান,পুটু মিয়া, আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা আলপনা কবির বাবু, বয়েল আহম্মেদ, আবু সাইদ, অতনু আহম্মেদ, ইসরাফিল হোসেন প্রমূখ। অপর দিকে, একই বিষয়ে সাবেক এমপি লালু প্রদত্ত ত্রান সোনারায়ের সরধনকুটি গ্রামে বিতরন কালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হালিম, আব্দুল মান্নান, রবিউল আলম, শাহীন আহম্মেদ, আব্দুল রশিদ, ডাঃ আনোয়ার হোসেন, হযরত আলী, আবু জাফর, ইসমাইল হোসেন, যুবদল নেতা জনি আহম্মদ, ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব, রাসেল আহম্মেদ ও সুমন আহম্মেদ প্রমূখ।

স/অ