সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে ব্যাডমিন্টন প্রতিযোগিতা: থানাকে হারিয়ে ফাঁড়ি পুলিশ চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে ব্যাডমিন্টন প্রতিযোগিতা: থানাকে হারিয়ে ফাঁড়ি পুলিশ চ্যাম্পিয়ন

আদমদীঘি প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মরহুম সাংবাদিক খোরশেদ আলম (কুয়েতি) স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের চুরান্ত প্রতিযোগীতায় ফাঁড়ি পুলিশ চ্যাম্পিয়ন ও থানা পুলিশ রানার্স আপ হয়েছেন। গত সোমবার রাতে সান্তাহার শহর প্রেস ক্লাবের আয়োজনে মাইক্রোস্ট্যান্ড মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও সান্তাহার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ এস.এম জাহিদুর বারী।

বিশেষ অতিথীর বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন, মুক্তিযোদ্ধা আনছার আলী, মোশাররফ হোসেন, অধ্যক্ষ সাইফুল ইসলাম, মামুন মাস্টার প্রমূখ।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১৬টি দল অংশ গ্রহন করেন। চুরান্ত প্রতিযোগীতায় আদমদীঘি থানা পুলিশকে হারিয়ে সান্তাহার ফাঁড়ি পুলিশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে প্রধান অতিথী চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়কদের হাতে পুরস্কার তুলে দেন।

স/অ