সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ‘গোলাগুলিতে সন্ত্রাসী’ নিহত

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় ‘গোলাগুলিতে সন্ত্রাসী’ নিহত

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বগুড়ায় কথিত গোলাগুলিতে কবির হোসেন মিনকো নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ)  ভোররাতে শহরের মালতীনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় এ ‘গোলাগুলির’ ঘটনা ঘটে।

নিহত মিনকো শহরের চক ফরিদ কলোনি এলাকার আজিজুল হকের ছেলে। পুলিশের দাবি, তিনি ওই কলোনি এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে।

জেলা পুলিশ বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর ভাষ্যমতে, ভোররাতে শহরের মালতীনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া যায়। এ সময় জেলা পুলিশ বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, ওসি সদর এস এম বদিউজ্জামান, ওসি (ডিবি) আসলাম আলীসহ একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় জরুরি বিভাগে উপস্থিত লোকজন তাকে কলোনি এলাকার মিনকো হিসেবে শনাক্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, পুলিশের রেকর্ড পর্যালোচনা করে মিনকোর নামে ১৫টির অধিক মামলা পাওয়া যায়। জোড়াখুন, খুন, চাঁদাবাজি, অস্ত্র এবং মারাত্মক জখমের অভিযোগে এ মামলাগুলো রেকর্ড হয়েছিল বলে পুলিশের নথিসূত্রে জানা যায়। সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারি মাসে অস্ত্রসহ আটক হয়ে বেশকিছুদিন জেল খেটে মাস চারেক আগে বের হয়ে পুনরায় চাঁদাবাজি শুরু করলে তার বিরুদ্ধে সদর এবং শাজাহানপুর থানায় ছয়টি জিডি হয়েছিল বলে জানা যায়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, আট রাউন্ড রিভলবারের গুলি, একটি ওয়ান শুটার গান, একটি লম্বা চাপাতি এবং একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।