সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন শাস্তির ব্যবস্থা করছে সরকার: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক২৯ ফেব্রুয়ারি ২০২০২ মিনিট পড়া
দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন শাস্তির ব্যবস্থা করছে সরকার: শিক্ষামন্ত্রী

আল আমিন মন্ডল:

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম.পি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। শতভাগ শিক্ষা নিশ্চিত করতে সরকার ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামুল্যে বই ও উপবৃত্তি প্রদান করছে। কোটি কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন স্কুল-কলেজে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, কর্ণফুলী নদীর নিচে ট্রানেল ও দেশে ব্যাপকভাবে ফ্লাইওভার নির্মিত হচ্ছে। দেশে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করছে এ সরকার।

আজ শনিবার বগুড়া গাবতলীর সুখানপুকুর সৈয়দ আহম্মদ কলেজ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে কলেজ প্রাঙ্গনে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল। সারাবিশ্বে বাংলাদেশ এখন একটি বিষ্ময়কর নাম। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে নৌকার পতাকাতলে আসার আহবান জানিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বগুড়া একদিন আওয়ামী লীগের দূর্গে পরিনত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইউএনও ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনীর সদস্য সচিব কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনীর আহবায়ক মাননীয় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) মোঃ নজরুল ইসলাম, জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া-৭ আসনের এমপি রেজাউল করিম বাবলু, উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন।

আরও বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ নজবুল হক, নেপালতলী ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই কোনআন তেলোয়াত করেন আব্দুর রহিম, গীতা পাঠ করেন সঞ্জিত কুমার দাস এবং মানপত্র পাঠ করেন কলেজের অধ্যাপক মুনজুরে আলম।

উক্ত অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ ও বক্তাদের জোরালো দাবীর প্রেক্ষিতে সৈয়দ আহম্মদ কলেজকে জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এই কলেজকে জাতীয়করণের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করবেন।

স/অ