রাজশাহী

রাজশাহীতে গুলিতে বিএনপি নেতার মৃত্যু: অপমৃত্যু মামলা

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক খন্দকার মাইনুল ইসলামের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা করে।

 

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপঘাতে কোনো ব্যক্তির মৃত্যু হলে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। সে অনুযায়ী বিএনপি নেতা খন্দকার মাইনুল ইসলাম মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

 

এর আগে গত বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় নিজ বাসায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মাইনুল ইসলাম। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স/আর