সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৪৯ নেতাকর্মীর আগাম জামিন

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৪৯ নেতাকর্মীর আগাম জামিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ায় শহরে ছাত্রদলের গণজমায়েতকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় ৪৯ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন।

জামিন প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- বগুড়া জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুল ইসলাম মাজেদ, ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সম্পাদক নূরে আলম রিগ্যান প্রমুখ। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

গত ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া ছাত্রদল গণজমায়েতের আয়োজন করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় পুলিশ ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫শ’ জনের নামে মামলা করে। এ ঘটনায় পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে।