সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীতে নানা আয়োজনে নবান্ন উৎসব পালন

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
গোদাগাড়ীতে নানা আয়োজনে নবান্ন উৎসব পালন

গোদাগাড়ী প্রতিনিধি:
প্রকৃতি নির্ভর গ্রামীণ জীবনে অগ্রহায়ণই কৃষকের উৎপাদিত প্রধান ফসলের মাস। অগ্রহায়ণের প্রথম দিনে বাঙালির কৃষকের আঙ্গিনা নতুন ধানের মৌ মৌ গন্ধে ভরে ওঠে। নবান্ন উৎস আয়োজনে নতুন ধানের চাল দিয়ে তৈরী করা হয় পিঠা-পায়েসসহ অনেক কিছু।

 
বাঙালির এই অসম্প্রদায়িক সার্বজনীন উৎসব মঙ্গলবার ১লা আগ্রহায়ন গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয়েছে।  গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনির হোসেনের আহবানে উপজেলার বিভিন্ন সুধিজনদের নিয়ে এ উৎসব পালন করা হয়।

 
বেলা সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও সুধিজনেরা আসতে শুরু করে এবং নবান্ন উৎসব এর বিভিন্ন আয়োজন ও গ্রাম বাংলার ইতিহাস তুলে ধরা হয়।

 
বেলা ১১ টায় গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান মো. ইসহাকের নেতৃত্বে পৌর এলাকার সরমংলায় গিয়ে এক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ধান কাটার আয়োজন করা হয়।

222-copy
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. ইসহাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবা সুলতানা, উপজেলা কৃষিকর্মকর্তা, অবসর প্রাপ্ত শিক্ষক রবিউল ইসলামসহ বিভিন্ন সুধিজন মাথায় মাথইল, ঘাড়ে ও মাথায় গামছা, হাতে ধান কাটার যন্ত্র (কায়দা) নিয়ে কৃষকের বেশে ধান কাটে।

 
এ সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন, পৌর প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য সুধিজন। পরে উপজেলা ক্যাম্পাসে ভাপা পিঠা খাওয়ার আয়োজন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সকলকে নবান্ন উৎসবের আনন্দ উপভোগ ও দেশীয় ঐতিহ্য পালন করার জন্য আহবান জানানো হয়।
স/শ