বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ কলেজে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার কলেজের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সভাপতি রইচ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ হাতেম আলী।
বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ আয়ূব আলী। অতিথি ছিলেন শিক্ষক শিক্ষক রহিদুল ইসলাম, আবদুর রাজ্জাক, শরিফুল ইসলাম, মামুনুর রশিদ, আবুল কালাম আজাদ, অলকা রাণী, দিপা রহমান প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের ছয়টি বিভাগের চলতি বছরে সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে অনুষ্ঠানের মাধ্যমে ক্লাস উদ্বোধন করা হয়। জাতীয়করণের তালিকাভূক্ত কলেজটিতে ছয়টি বিষয়ে সম্মান পড়ানো হয়।
কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে রাজশাহী অঞ্চলে সমন্বিত কলেজ সমুহের মধ্যে চতুর্থ ও বেসরকারির মধ্যে প্রথম স্থান অর্জন করে।
স/আর










