নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ (সংশোধিত আইন-২০১৩)’ বাস্তবায়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা প্রশাসক ও টাস্কফোর্স কমিটির সভাপতি ফয়েজ আহাম্মদ এর সভাপতিত্বে সভায় জেলা সিভিল সার্জন ও টাস্কফোর্স কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. গওসুল আজিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হজরত আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাসুদ রানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো. ইসহাক আলী, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মজিবর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মেহেদী হাসান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টক মো. শাহ আলী খান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমনি শর্মা, এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র তামাক নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়নকারী বগুড়া অঞ্চলের সহযোগী সংস্থা ‘পল্লী উন্নয়ন প্রকল্প-পিইউপি’র প্রোগ্রাম অফিসার খাইরুল হাসান কমল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক তামাক নিয়ন্ত্রণ আইনের অধিকতর বাস্তবায়নে আইন-শৃঙ্খলা মাসিক সমন্বয় সভায় আইনটি সম্পর্কে আলোকপাত করার নির্দেশনা প্রদান করেন। এছাড়া জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির প্রত্যেক সদস্য তথা সরকারি কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ ও কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।
স/শা










