পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার থান্দারপাড়া নামক স্থানে বিষাক্ত সাপের কামড়ে তানজিলা (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের সুমনের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বানেশ্বরের থান্দার পাড়া গ্রামের সুমনের স্ত্রী তানজিলা প্রতিদিনের ন্যায় রোববার রাতে তার নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পরে। গভীর রাতে হাতের আঙ্গুল চুলকাতে থাকে কিন্তু সে সময় বিষয়টি তেমন গুরুত্ব না দিয়ে সে আবার ঘুমিয়ে পরে।

রাতের শেষের দিকে হাত-পা জালাপোড়া, চোখ-মুখ কালো হতে থাকলে পরিবারের লোকজন তানজিলাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে গৃহবধূ তানজিলার মৃত্যু হয়।
স/শ










