রাজশাহীর খবর

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০১৬১ মিনিট পড়া

বাঘা প্রতিনিধি:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দেশের মানুষকে এক কাতারে নিয়ে এসেছিলেন। তেমনিভাবে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে। এই ধারাবাহিকতায় বাঘা শাহদৌল ডিগ্রী কলেজ জাতীয় করণে তালিকায় অন্তরভূক্ত করেছেন। বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, এ সরকার কৃষি, শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও বাসস্থানের সরকার। আওয়ামীলীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তাই যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রেখেছে।
সোমবার রাজশাহীর বাঘা শাহদৌল ডিগ্রী কলেজ জাতীয় করণের তালিকায় অন্তরভূক্ত করায় আয়োজিত সমাবেশে অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব উপরোক্ত কথা বলেন। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষক-কর্মচারী, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীরা আনন্দ র্যাালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে সমাবেশে মিলিত হয়। র‌্যালিতে কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
আয়োজিত সমাবেশ অধ্যক্ষ বাঘা শাহদৌল ডিগ্রী কলেজ সরকারি ঘোষিত হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
স/মি